শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জম্মু-কাশ্মীরে গোলাগুলি : ভারতীয় ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে টানা নয় দিন ধরে চলমান সংঘর্ষে ভারতের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং।

দেশটির সেনাবাহিনীর ১৫ কর্পস সদর দফতর সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নিহতদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।  এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, রাতভর গোলাগুলিতে আরও দুই সেনা আহত হয়েছেন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ।

চলমান অভিযানে শতাধিক সেনা সদস্য অংশ নিয়েছেন, যা এই অঞ্চলের অন্যতম বড় অভিযান হিসেবে দেখা হচ্ছে।  অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করার জন্য ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আকহাল এলাকার ঘন অ্যালপাইন জঙ্গলে তীব্র গোলাগুলি ও মাঝেমধ্যে বিস্ফোরণের মধ্যে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের দৃশ্যও দেখা গেছে। সেনাবাহিনী ও প্যারাট্রুপাররা অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছেন।

গত শুক্রবার সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে আকহাল এলাকায় বিপুলসংখ্যক বিচ্ছিন্নতাবাদীর উপস্থিতির খবরের ভিত্তিতে এই অভিযান শুরু হয়।

পুলিশ ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিয়মিত ঘটনাস্থল পরিদর্শন করছেন। জম্মু-কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক নলিন প্রভাত বলেন, ভৌগলিক অবস্থা ও জঙ্গলের জটিলতার কারণে সময় লাগছে, তবে আমরা তাদের খুঁজে বের করব।

ভোরের আকাশ/তাকা

সেনা নিহতজম্মু-কাশ্মীরগোলাগুলি

শেয়ার করুন: