শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এল সালভাদরে ৩ হাজার বছর পুরোনো সমাধিস্থলে মানব দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এল সালভাদরে প্রত্নতাত্ত্বিকরা প্রায় তিন হাজার বছরের পুরোনো বলে ধারণা করা একটি মানব দেহাবশেষ উদ্ধার করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী সান সালভাদরের উপশহর অ্যান্টিগুয়ো কুসকাতলানের একটি সমাধিস্থল থেকে গত ২ জুলাই দেহাবশেষটি উদ্ধার করা হয়। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এটি খ্রিস্টপূর্ব প্রায় ৮৫০ সালের। খবর বার্তা সংস্থা এএফপি।

সমাধিস্থল থেকে উসুলুতান শৈলীর একটি ছোট মাটির পাত্রও পাওয়া গেছে, যার আকৃতি ছিল সামুদ্রিক কচ্ছপের মতো। এছাড়া বিভিন্ন সময়ে জমা হওয়া আগ্নেয়গিরির ছাইয়ের স্তরের নিচে সংরক্ষিত কাসাভা (শর্করাযুক্ত কন্দজাতীয় উদ্ভিদ) গাছের শাখার অবশেষও উদ্ধার করা হয়েছে।

প্রত্নতাত্ত্বিকরা জানান, উদ্ধার হওয়া দেহাবশেষটি উপুড় অবস্থায় ছিল। এর বয়স নিশ্চিত করতে রেডিওকার্বন পরীক্ষা করা হবে। পাশাপাশি ব্যক্তিটির লিঙ্গ নির্ধারণের জন্য ডিএনএ বিশ্লেষণও করা হবে।

আরও পড়ুন

ভয়াবহ দাবানলে পুড়ছে আলজেরিয়া, নিহত ৬

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই স্থানে পশ্চিম এল সালভাদরের চালচুয়াপা প্রত্নতাত্ত্বিক এলাকার মতো আরও সমাধি থাকতে পারে। ১৯৭০-এর দশকে চালচুয়াপা প্রত্নতাত্ত্বিক এলাকায় ৩৩ জন মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। ওই আবিষ্কারকে মেসোআমেরিকা অঞ্চলে মানব বলির প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

সেখানে ২৬টি সম্পূর্ণ কঙ্কাল, চারটি আংশিক কঙ্কাল এবং তিনটি বিচ্ছিন্ন মাথার খুলি পাওয়া যায়। অনেক দেহাবশেষই উপুড় অবস্থায় ছিল এবং কয়েকটির হাত-পা বাঁধা ছিল। এছাড়া কিছু কঙ্কালে অঙ্গহানি ও শিরচ্ছেদের চিহ্নও পাওয়া গিয়েছিল।

ভোরের আকাশ/সু.পা

সালভাদর, সমাধিস্থল

শেয়ার করুন: