শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় অস্ত্রগুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি অস্থায়ী অস্ত্র ও যুদ্ধাবশেষের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সারমাদার নিকটবর্তী উত্তর ইদলিবের গ্রামীণ এলাকার বুর্জ আল-নুমরা গ্রামে অস্ত্র এবং যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী রাখার জন্য ব্যবহৃত একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে উদ্ধার ও জরুরি সেবাদল ঘটনাস্থলে পাঠানো হয়।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথে উদ্ধারকারী ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আরও পড়ুন

রাশিয়ার সীমান্তে ২০০ কিলোমিটার বেড়া নির্মাণ ফিনল্যান্ডের

তবে কী কারণে অস্ত্রগুদামটিতে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধান করছে কি না, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সিরিয়ায় দীর্ঘদিনের যুদ্ধের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক ছড়িয়ে রয়েছে। এসব বিস্ফোরক প্রায়ই বেসামরিক মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

সর্বশেষ এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

শেয়ার করুন: