শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে রাশিয়ার অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে রাশিয়ার অবস্থান
ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে রাশিয়ার অবস্থান

ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘শান্তিপূর্ণ’ আখ্যায়িত করে দেশটির পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এই ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় তারা এবং ইরানের বৈধ অধিকার রক্ষায় সমর্থন জানায়।

মঙ্গলবার (৩ জুন) রুশ বার্তা সংস্থা ‘তাস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন, “আমরা চাই, ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধান হোক। প্রতিটি রাষ্ট্রেরই শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে, এবং তা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) ও বৈশ্বিক তদারকির মধ্যেই হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “বিশ্বের বহু দেশেই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালু রয়েছে। আমাদের বিশ্বাস, ইরানেরও সেই অধিকার রয়েছে। তেহরান স্পষ্টভাবে বলেছে, তাদের কর্মসূচির পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই, এবং আমরা সে অবস্থানকেই বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করি।”

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে নতুন কিছু তথ্য সামনে এসেছে। মার্কিন বার্তা সংস্থা ‘অ্যাক্সিওস’ জানায়, ৩০ মে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেওয়ার কথা উল্লেখ রয়েছে। অথচ অতীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেবে না।

এর আগে, ওমানের মধ্যস্থতায় ২৩ মে রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি জানান, কিছু অগ্রগতি হয়েছে, তবে তা এখনো চূড়ান্ত নয়। ইরানের প্রধান আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেন, “আরও এক বা দুই দফা আলোচনার মাধ্যমে আমরা ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারব।”

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে ইরানের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে পারমাণবিক ইস্যু ঘিরে উত্তেজনা হ্রাস এবং আলোচনার ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: