শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘একদলীয় রাজনীতি থেকে মুক্তির জন্য নতুন রাজনৈতিক দলের জরুরি প্রয়োজন’: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘একদলীয় রাজনীতি থেকে মুক্তির জন্য নতুন রাজনৈতিক দলের জরুরি প্রয়োজন’: ইলন মাস্ক
‘একদলীয় রাজনীতি থেকে মুক্তির জন্য নতুন রাজনৈতিক দলের জরুরি প্রয়োজন’: ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উদ্যোক্তা ও টেসলার সিইও ইলন মাস্ক ফের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট পরিকল্পনাকে। মঙ্গলবার (১ জুলাই) তিনি বলেছেন, বর্তমান বাজেট বিল দেশকে ঋণের দিকে ঠেলে দিচ্ছে এবং এ অবস্থা থেকে মুক্তির জন্য নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে।

মাস্ক তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমরা একদলীয় দেশের বাসিন্দা, যার নাম ‘পোর্কি পিগ পার্টি’। এখন সময় এসেছে এমন একটি দল গঠনের, যারা আসলেই সাধারণ মানুষের কথা ভাববে।’

তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাবকেও ‘পাগলামি’ বলে অভিহিত করেছেন। দীর্ঘদিন ধরে মাস্ক অভিযোগ করে আসছেন, দুই প্রধান রাজনৈতিক দল বাজেট ও ঋণ ব্যবস্থাপনায় দায়িত্বশীল নয়।

মাস্ক আরও হুঁশিয়ারি দিয়েছেন, ‘যদি এই বিল পাস হয়, আগামীকালই আমরা ‘আমেরিকা পার্টি’ দেখতে পাবো।’ তাঁর মতে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের বাইরের বিকল্প রাজনৈতিক দল দরকার, যা জনগণের প্রকৃত কণ্ঠস্বর তুলে ধরবে।

তবে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় দল বা নতুন রাজনৈতিক আন্দোলন সফল হওয়া কঠিন বলে বিশেষজ্ঞরা মনে করেন।

মাস্কের এই মন্তব্যের পর টেসলার শেয়ার মূল্য বড় ধরনের পতনের মুখে পড়ে, যা বাজারে রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের দ্বন্দ্বের প্রভাবকে প্রমাণ করে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: