শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘কাজিকি’, সর্বোচ্চ সতর্কতা জারি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘কাজিকি’। ইতোমধ্যে ভিয়েতনামজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া দেশটির বিভিন্ন অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষকে। খবর বিবিসির।

আবহাওয়ার খবরে বলা হয়েছে, শক্তিশালী এ ঝড়ের ফলে ইতোমধ্যে বাতাসের গতিবেগ প্রতিঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ কিলোমিটারে। 

সোমবার (২৫ আগস্ট) এটি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তি অর্জন করতে পারে।

কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এন্ড ডা নাগের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল এবং নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঝড়টি চীনের হাইনান অতিক্রম করেছে। এখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের ফলে ৩২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

বিবিসির আবহাওয়ার খবরে বলা হয়েছে, তাইফুন কাজিকি তাইওয়ানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে। তবে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২০০ কিলোমিটার এবং ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের ফলে ২-৪ মিটার (৬.৬-১৩ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, পরিস্থিতি খুবই ভয়াবহ। পর্যটকবাহী জাহাজ, মাছ ধরা নৌকা এবং মৎস চাষের ব্যাপক ক্ষতি হতে পারে।

এদিকে ভিয়েত নাম এয়ারলাইন্স ঝড়ের ফলে রবি ও সোমবারের ২২টি ফ্লাইট স্থগিত করেছে। কর্তৃপক্ষের আশঙ্কা গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ঝড় ইয়াগির মতোই এটি ভয়াবহ হবে। ওই ঝড়ে শত শত মানুষের মৃত্যু হয়েছিল। শুধু ভিয়েতনামেই মারা গেছে ৩০০ জন। 

ভোরের আকাশ/মো.আ.

ভিয়েতনামঝড়আবহাওয়া অফিস

শেয়ার করুন: