শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দাবানলের আগুনে বিপর্যস্ত ফ্রান্স, সরানো হলো ১২ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পিরেনিস-ওরিয়েন্তালিস বিভাগে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রায় দুই দিন ধরে জ্বলতে থাকা আগুনে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৯০০ হেক্টর (প্রায় ১২ হাজার ১০০ একর) বনভূমি পুড়ে গেছে।

মঙ্গলবার ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিএফএম টিভির প্রতিবেদনে জানানো হয়, দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০০ দমকলকর্মী নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে আগুনের ঝুঁকিতে থাকা এলাকা থেকে ১২ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পিরেনিস-ওরিয়েন্তালিস বিভাগের প্রশাসন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত দাবানল নিয়ন্ত্রণে আসবে—এমন আশাও করছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

ইউক্রেনে রুশ হামলায় ২৮ জন নিহত

বিভাগটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান কর্নেল এরিক বেলগিওনিও বলেন, “আমরা আশা করছি আগুন শিগগির নিয়ন্ত্রণে আসবে। তবে দাবানলের বর্তমান বিস্তৃতি দেখে মনে হচ্ছে, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে না।”

গত ২০ জুন থেকে ফ্রান্সজুড়ে তাপপ্রবাহ চলছে। বর্তমানে দেশটির ৬১টি বিভাগে দৈনিক তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এরিক বেলগিওনিও বলেন, “এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো দাবানল যাতে আরও নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করা।” সূত্র : আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

দাবানল, ফ্রান্স

শেয়ার করুন: