শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের হেবরন শহরে আঘাত হেনেছে। এতে তিনজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র সতর্কতা সক্রিয় হয়ে ওঠে হামলার পরপরই। খবর মেহের নিউজ ও হারেতজ-এর।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানা গেছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাধা না পেয়ে সরাসরি হেবরনে আছড়ে পড়ে। তবে এটিতে কোনো প্রতিরক্ষা ইন্টারসেপ্টর সক্রিয় ছিল না।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ জানিয়েছে, হামলার ঘটনায় তিনজন ফিলিস্তিনি শিশু প্রাণ হারিয়েছে। স্থানীয় মেডিকেল কর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ হামলা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল বৃহস্পতিবার (১২ জুন) রাতভর ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল গোলাম আলি রাশিদসহ শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা নিহত হন।

এই হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার নিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: