শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান-সমর্থিত চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান-সমর্থিত চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র
ইরান-সমর্থিত চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষাপটে চারটি ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই চারটি সংগঠন হলো— হারাকাত আল-নুজাবা, কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-আউফিয়া এবং কাতায়েব আল-ইমাম আলি। এদের আগে থেকেই ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই মিলিশিয়া গোষ্ঠীগুলো সরাসরি মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করে। তারা বারবার বাগদাদের মার্কিন দূতাবাস ও মধ্যপ্রাচ্যের মার্কিন ও জোট বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। গোষ্ঠীগুলো তাদের অংশগ্রহণ গোপন রাখার জন্য ভুয়া নাম ব্যবহার বা প্রক্সি বাহিনী তৈরি করে হামলা চালায়, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করতে পারে। তবে ওয়াশিংটনের অবস্থান, মার্কিন নাগরিক ও স্বার্থের নিরাপত্তা রক্ষার জন্য এটি অপরিহার্য ছিল।

ভোরের আকাশ // হ.র

সন্ত্রাসীমার্কিন যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: