শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে: এরদোয়ান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক নস্যাৎ করতে ইসরায়েল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, যুদ্ধে আসক্ত ইসরায়েলি সরকারকে মধ্যপ্রাচ্যকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে দেওয়া যাবে না।

শনিবার (০৪ জুলাই) ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ইসরায়েলি প্রশাসন কীভাবে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, তা তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘বর্তমান ইসরায়েলি সরকার যুদ্ধে আসক্ত। তাদের এই অঞ্চলে আবারও রক্তপাত ও অস্থিরতা ছড়াতে দেওয়া যাবে না।’

আরও পড়ুন

সমতাভিত্তিক অংশীদারিত্বে আগ্রহী যুক্তরাষ্ট্র

এরদোয়ান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও জোর দেন। এর আগেও তিনি একাধিকবার অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে। পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযানেরও সমালোচনা করেন তিনি।

সম্প্রতি কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে সমঝোতার পরও দুই দেশ গত সপ্তাহে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। তথ্যসূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/ইউএম

যুক্তরাষ্ট্র-ইরান, ইসরায়েল,এরদোয়ান, সমঝোতা

শেয়ার করুন: