শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খামেনি নিহতের পর ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার জেড়ে মধ্যপ্রাচ্যজুড়ে ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ষষ্ঠ দফায় বড় ধরনের হামলা শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। হামলার তালিকায় রয়েছে ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স।

ইরানি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা প্রতিশোধের অংশ হিসেবে আরও ‘ভিন্ন এবং কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে, যা শত্রু পক্ষকে একের পর এক ‘শোচনীয় চপেটাঘাত’ করবে।

আল জাজিরা অ্যারাবিক জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে চলা এই হামলার মুখে কুয়েতজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।

এদিকে কাতারের রাজধানী দোহার বাসিন্দারা আকাশে অন্তত ১১টি বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

এ অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

ইরানে যৌথ হামলা

শেয়ার করুন: