শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় সেনা অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাইজেরিয়ায় সেনা অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত
নাইজেরিয়ায় সেনা অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক দুই সেনা অভিযানে কমপক্ষে ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এয়ার কমোডর এহিমেন এজোদামের বরাত দিয়ে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাম্বিসা জেলায় বিমান বাহিনী পরিচালিত অভিযানে ১৫ জনেরও বেশি সন্ত্রাসী নিহত ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

একই দিন বোর্নোর গুবিও জেলায় একটি ত্রাণবাহী গাড়ি লুট করার পরিকল্পনা প্রতিহত করতে সেনারা উপস্থিত হলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় এবং ১৩ জন নিহত হয়। এজোদামে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না করলেও সাম্বিসা জেলাটি দীর্ঘদিন ধরে বোকো হারাম ও এর শাখা গোষ্ঠী ইসওয়াপের কার্যক্রমের কেন্দ্রবিন্দু।

নাইজেরিয়ার সেনাবাহিনী জানাচ্ছে, চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে বোকো হারামকে নির্মূলের অভিযান শুরু হয়েছে। গত আট মাসে অন্তত ৫৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া দীর্ঘ ১৬ বছর ধরে সন্ত্রাসবাদ ও সহিংসতার মুখে বিপর্যস্ত।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: