ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান

ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে ওঠার নেপথ্যে দেশের শিক্ষাব্যবস্থা, স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোর মূল ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তেহরানের কাছে ইসলামশাহরে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা খাতের কর্মকর্তা ও স্কুল নির্মাণে সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়ে পেজেশকিয়ান বলেন, আজ আমরা যদি নিজেদের দেশকে রক্ষা করতে, ক্ষেপণাস্ত্র তৈরি করতে এবং হুমকির বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হয়ে থাকি, তবে তার পেছনে আমাদের শিক্ষাব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, এই সক্ষমতা অর্জনের পথ তৈরি করেছে তারা।
ভোরের আকাশ/আ.র