শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে স্মরণকালের ভয়াবহ ড্রোন হামলা চালাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৫, ১২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনে স্মরণকালের ভয়াবহ ড্রোন হামলা চালাল রাশিয়া
ইউক্রেনে স্মরণকালের ভয়াবহ ড্রোন হামলা চালাল রাশিয়া

রাশিয়া ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে কিয়েভ। রবিবার সকালে কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে চালানো এ হামলাকে দেশটি রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা হিসেবে আখ্যায়িত করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ কিয়েভ, দিনিপ্রোপেট্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলে মোট ২৭৩টি ড্রোন পাঠায় রাশিয়া। এর মধ্যে ৮৮টি ড্রোন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে এবং আরও ১২৮টি ড্রোন লক্ষ্যচ্যুত হয়ে পড়ে বলে জানায় কর্তৃপক্ষ।

হামলায় কিয়েভের ওবুখিভ জেলায় একজন নারী নিহত হয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একটি চার বছরের শিশু রয়েছে।

এই হামলা এমন সময় চালানো হলো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্ধারিত ফোনালাপের একদিন বাকি। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে ইউক্রেন সংকটে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন।

এদিকে শুক্রবার তুরস্কে রাশিয়া ও ইউক্রেন মুখোমুখি আলোচনায় বসে। তিন বছরেরও বেশি সময় পর হওয়া এই বৈঠকে বন্দী বিনিময় চুক্তি স্বাক্ষরিত হলেও অন্য কোনও বিষয়ে সমঝোতা হয়নি।

রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, তারা রবিবার রাত এবং ভোরে ইউক্রেনের পাঠানো ২৫টি ড্রোন আটক করেছে। এরই মাঝে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, রাশিয়া হয়তো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া বা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, যা ইউক্রেনকে ভীত করতে পরিকল্পিত।

তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, সোমবার সকালে পুতিনের সঙ্গে কথা বলার আগে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। উল্লেখ্য, এই চার নেতা দুই সপ্তাহ আগে ইউক্রেন সফর করেন এবং ইউরোপীয় জোটের সমর্থনে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানান।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: