শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেন শান্তি চায়, তবে আপস করবে না: জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেন শান্তি চায়, তবে রাশিয়ার কাছে কোনো শর্তে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় বিদেশি নেতারাও ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সোমবার (২৪ আগস্ট) কিয়েভে, ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, ইউক্রেন অবশ্যই শান্তি চায়, কিন্তু আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়। রাশিয়ার দাবি মেনে ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও কিছু এলাকা ছেড়ে দিলেও যুদ্ধ থামবে না। রাশিয়া এরপরও ইউক্রেনে হামলা চালিয়ে যাবে বলে তিনি সতর্ক করেন।

জেলেনস্কির সঙ্গে কিয়েভে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। তারা রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইউক্রেনীয় জনগণের দৃঢ়তার প্রশংসা করেন।

কিয়েভ সফর করে জেলেনস্কি ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন দেখানোর জন্য বিভিন্ন বিদেশি নেতাকে ধন্যবাদ জানান। এ দিনটি ছিল সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেনের স্বাধীনতার ৩৫তম বার্ষিকী।

বার্নহ্যাম গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য কিয়েভকে বেছে নেয়। এর মাধ্যমে তার ইউক্রেনের প্রতিরক্ষায় সহায়তার বিষয়টি প্রকাশ পায়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম বলেন, ইউক্রেনের এই লড়াইয়ে ব্রিটেন শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে। রাশিয়ার হুমকি সত্ত্বেও ইউক্রেনকে সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এদিকে ব্রিটেন সোমবার জানিয়েছে, ইউক্রেনকে ব্রিটিশ গোপন প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে ইউক্রেনে ইউরোপের দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব হবে। এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার অনেক ভেতরে হামলা চালাতে সক্ষম।

আরও পড়ুন

পুলিশ সুপারের হাতে ফুল দিয়ে ১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

ব্রিটেনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ব্রিটিশ প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র তৈরি করা হলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হবে। এর আগে গত সপ্তাহে রাশিয়া সতর্ক করে বলেছিল, ইউক্রেনকে ড্রোন সরবরাহ করলে লন্ডনকে এর ‘পরিণতি’ ভোগ করতে হবে।

সূত্র: রয়টার্স

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: