শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৬, ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার মাদরাসাগুলোতেও ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যের নতুন বিজেপি সরকার প্রশাসনিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে সব স্বীকৃত মাদরাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে এই গান গাইতে হবে।

বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে গত সপ্তাহে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্যও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল।

রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের অধীন মাদরাসা অধিদপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সব সরকারি সহায়তাপ্রাপ্ত, স্বীকৃত এবং বেসরকারি মাদরাসায় এ নিয়ম অবিলম্বে কার্যকর হবে। প্রতিদিন সকালের সমাবেশ বা প্রার্থনার সময় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাইতে হবে।

এক সপ্তাহ আগেই স্কুল শিক্ষা দপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একই সিদ্ধান্ত কার্যকর করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে এক অনলাইন পোস্টে তিনি জানান, পূর্ববর্তী সব নির্দেশনা বাতিল করে স্কুল ও মাদরাসাসহ শিক্ষা দপ্তরের আওতাধীন প্রতিটি প্রতিষ্ঠানে সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের সময় ‘বন্দে মাতরম’ ছিল ভারতের স্বাধীনতাকামীদের অন্যতম গুরুত্বপূর্ণ স্লোগান ও অনুপ্রেরণার প্রতীক। চলতি বছরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেও গানটি নতুন করে রাজনৈতিক আলোচনায় উঠে আসে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়ার ঘোষণা দেয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ ছয়টি স্তবক গাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এদিকে তামিলনাড়ু ও কেরালাসহ ভারতের আরও কয়েকটি রাজ্যেও সম্প্রতি ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তামিলনাড়ুর এক সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীতের আগে পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ পরিবেশনের সিদ্ধান্ত ঘিরে সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার।

অন্যদিকে কেরালায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে পুরো গানটি পরিবেশন করা নিয়ে বামপন্থী দলগুলো আপত্তি জানায়। যদিও রাজ্য সরকার জানিয়েছে, অনুষ্ঠানসূচি নির্ধারণ করেছিল রাজভবন। এ ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও বাম দলগুলোর মধ্যেও পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য দেখা গেছে। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

শেয়ার করুন: