শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে ১৫ সরকারি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অন্তত ১৫ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি সূত্র। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ক্ষমতাসীন সরকারের প্রতিমন্ত্রী ওয়ালিদ আল-কুদাইমি জানান, পশ্চিম উপকূলীয় অঞ্চলের জাবাল দাব্বাস এলাকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষ চলাকালে তিহামা অঞ্চলের সরকারি বাহিনীর ১৫ সদস্য নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিহত সেনারা ‘নিজেদের ভূমি ও মর্যাদা রক্ষা করতে গিয়ে’ প্রাণ হারিয়েছেন।

আল-কুদাইমির দাবি, পাল্টা লড়াইয়ে হুথি বিদ্রোহীদেরও ৫০ জনের বেশি যোদ্ধা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাবাল দাব্বাস এলাকায় অবস্থানরত সরকারপন্থী বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানান, শুক্রবার গভীর রাতে আকস্মিক হামলা চালিয়ে সরকারি বাহিনীর কয়েকটি সীমান্তচৌকির সাময়িক নিয়ন্ত্রণ নেয় হুথিরা। পরে শনিবার ভোরে সরকার-সমর্থিত বাহিনী পাল্টা অভিযান চালিয়ে সেসব চৌকির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।

গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, গত কয়েক বছরের মধ্যে এটি হুথিদের সবচেয়ে রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হামলাগুলোর একটি। হামলার শুরুতে বিদ্রোহীরা স্নাইপার ব্যবহার করায় সরকারি বাহিনীর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি তারা ড্রোন ও মর্টার শেল ব্যবহার করেও সেনাদের অবস্থানে হামলা চালায়।

২০১৫ সাল থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। বর্তমানে তারা রাজধানী সানা, লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদায়দাসহ উত্তর ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে এডেনভিত্তিক সরকার দক্ষিণাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

আরও পড়ুন

খামেনির শোকানুষ্ঠানে তেহরানজুড়ে মানুষের ঢল

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় ধরনের সংঘর্ষের মাত্রা কমলেও দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যেই বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটছে।

সম্প্রতি ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নতুন করে হামলার হুমকি দেয় হুথিরা। এর পরপরই হুদায়দায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল। সূত্র: এএফপি।

ভোরের আকাশ/সু.পা

ইয়েমেন, হুথি বিদ্রোহী

শেয়ার করুন: