শনিবার ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দুদিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী শনিবার (২৩ আগস্ট) থেকে ২৪ আগস্ট পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
শুক্রবার (২২ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক কার্টেন রেইজারে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসরের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হবে।
ভোরের আকাশ/হ.র