শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, যোগাযোগ আছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তাদের সম্পর্ক খুব ভালো।

চীন সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আপনারা জানেন, কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সবকিছু শান্তভাবেই চলছে।

কিম জং উনের সঙ্গে সম্প্রতি কোনো যোগাযোগ হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ। তবে কতবার কথা হয়েছে বা কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্প বলেন, এটা গুরুত্বপূর্ণ নয়। আমি আপনাদের এসব বলবো না। তিনি আরও দাবি করেন, উত্তর কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়েছেন। তিনি আমাদের দেশের প্রতি সম্মান দেখিয়েছেন। আমিও চাই তিনি সম্মান বজায় রাখুন।

আরও পড়ুন

বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট জানান, বেইজিং সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও উত্তর কোরিয়া ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কয়েক মাস আগে কিম জং উন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তই ছিল সঠিক। সূত্র: সিএনএন


ভোরের আকাশ/ইউএম

ট্রাম্প

শেয়ার করুন: