শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে হোটেলে আগ্নিদগ্ধ হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে ‘বিদেশিনী’ নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান তারাপীঠ মন্দির। শ্রাবণ মাসের বিশেষ পূজা উপলক্ষে নিহত পুণ্যার্থীরা তারাপীঠে গিয়েছিলেন। সোমবার (১৭ আগস্ট) ভোরে হোটেলটির নিচতলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পরে দ্রুত তা হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

পাঁচতলা হোটেলটি তারাপীঠ থানার খুব কাছেই অবস্থিত। আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে শিশুও ছিল। মুহূর্তের মধ্যে পুরো হোটেল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় অনেক অতিথি ঘর থেকে বের হতে পারেননি।

হোটেলের অতিথি ও কর্মীদের ভাষ্য, আগুন লাগার বিষয়টি বুঝে ওঠার আগেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে হোটেলের ভেতরে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। অনেকে ঘরের মধ্যেই আটকা পড়েন। হোটেলটি থানার কাছাকাছি হওয়ায় খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারাপীঠ থানার পাশাপাশি রামপুরহাট থানার পুলিশও উদ্ধারকাজে অংশ নেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে হোটেলের নিচতলার বড় একটি অংশ পুড়ে যায়। আগুনে কয়েকজন আবাসিক দগ্ধ হন। আবার অনেকে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ সরবরাহের এনসিবি (মিনিয়েচার সার্কিট ব্রেকার) হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। হোটেলের মালিক কল্যাণ পাল জানান, রাতপাহারার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

আরও পড়ুন

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ৭

তবে এর মধ্যেই হোটেলের সাজসজ্জায় ব্যবহৃত ফাইবারজাতীয় বিভিন্ন সামগ্রীতে আগুন ধরে যায়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হোটেল মালিক আরও জানান, আগুনের ধোঁয়া দ্রুত পাঁচতলা পর্যন্ত উঠে যায়। আতঙ্কিত অতিথিরা ঘর থেকে বের হয়ে আসতে শুরু করেন। হোটেলের পেছনের দিকে বের হওয়ার জন্য একটি দরজা থাকলেও ঘন ধোঁয়ার কারণে অনেকে সেটি খুঁজে পাননি। ফলে তারা রিসেপশনের দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন আগুনে দগ্ধ হন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র : আনন্দবাজার, পিটিআই

ভোরের আকাশ/সু.পা

হোটেলে আগ্নিদগ্ধ

শেয়ার করুন: