শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থী আন্দোলনে উত্তপ্ত দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের পর মঙ্গলবার (২১ জুলাই)ও শত শত আন্দোলনকারী যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করেন।

সোমবার সংসদ অভিমুখে মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত ১৭৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১৮ জন পুলিশ সদস্য এবং প্রায় ৬০ জন বিক্ষোভকারী রয়েছেন।

সিজেপির মুখপাত্র অশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, কোনোভাবেই মনোবল হারানো যাবে না এবং আন্দোলন অব্যাহত রাখতে হবে।

অন্যদিকে, দিল্লি পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস আচরণ করেছে। তবে আন্দোলনের সংগঠকেরা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের সমালোচনা করে দাবি করেছেন, অভিযানে শত শত আন্দোলনকারী আহত হয়েছেন।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে সিজেপি নেতাদের বৈঠক হলেও আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

লোকসভায় বিরোধী দলগুলোও ঘটনাটি নিয়ে আলোচনার দাবি জানিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার কারণেই শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে যদি সংসদে আলোচনা না হয়, তাহলে সংসদের উদ্দেশ্য কী?

আরও পড়ুন

শিক্ষার্থী আন্দোলন ও ওয়াংচুক ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি

সাম্প্রতিক সময়ে ভারতে একাধিক প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের ঘটনায় শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ বেড়েছে। গত মাসে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রায় ২২ লাখ মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এছাড়া প্রায় ২০ লাখ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর পরীক্ষার অনলাইন মূল্যায়ন নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে।

এদিকে, পার্লামেন্টারি অ্যাফেয়ার্সমন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন। সূত্র: এএফপি

ভোরের আকাশ/সু.পা

দিল্লি, শিক্ষার্থী আন্দোলন

শেয়ার করুন: