শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছাড় পাবে না ইসরায়েল: জোলকাদর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজেদের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং সে ক্ষেত্রে ইসরায়েলও রেহাই পাবে না বলে সতর্ক করেছে ইরান। সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই নতুন হুঁশিয়ারি দেওয়া হলো।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর শুক্রবার (১০ জুলাই) এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা বা অবকাঠামো লক্ষ্য করে যেকোনো হামলার জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে এবং এর পরিণতি হামলাকারীদেরই বহন করতে হবে।

আরও পড়ুন

খামেনির জানাজায় অংশ নিয়েছিল ৪ কোটির বেশি মানুষ: ইরান

জোলকাদর আরও ইঙ্গিত দেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া শুধু প্রতিরক্ষামূলক হবে না, বরং প্রয়োজন হলে তা আরও বিস্তৃত পরিসরে গড়াতে পারে। তার ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে ইসরায়েলও কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারবে না।

এদিকে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও কূটনৈতিক তৎপরতাও সমান্তরালভাবে চলছে। মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কাতার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে পরিস্থিতির আরও অবনতি রোধ করা যায় এবং দুই পক্ষের মধ্যে যোগাযোগের পথ খোলা থাকে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

জোলকাদর

শেয়ার করুন: