শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে জেড খনিতে ধসে নিহত ৫, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের একটি পরিত্যক্ত জেড খনিতে ভারী বৃষ্টির কারণে খনির বর্জ্যের স্তূপ ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১৫ জন মাটিচাপা পড়ে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্য বিশ্বের সবচেয়ে বড় জেডাইটের উৎস। তবে দেশটির খনি খাতের একটি বড় অংশই নিয়ন্ত্রণহীন। এ মূল্যবান পাথর এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে প্রতিবেশী চীনে জেডের ব্যাপক চাহিদা রয়েছে।

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও পক্ষ বহু জেড খনির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। খনি থেকে পাওয়া অর্থ তারা নিজেদের তহবিল সমৃদ্ধ করতে ব্যবহার করছে। অন্যদিকে জীবিকার তাগিদে দরিদ্র স্থানীয় বাসিন্দারা ভূগর্ভে কাজ করেন অথবা খনির ফেলে দেওয়া বর্জ্যের স্তূপে মূল্যবান পাথরের টুকরো সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন।

এ সময় হঠাৎ খনির বর্জ্যের স্তূপ ধসে পড়লে সেখানে থাকা শ্রমিক ও রত্ন সংগ্রহকারীরা মাটিচাপা পড়েন।

রাষ্ট্রীয় দৈনিক দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে পুরোনো খনির বর্জ্যের স্তূপ আলগা হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমিরাত

পত্রিকাটির তথ্যমতে, এ পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া প্রায় ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অনুসন্ধানকারীরা খনন ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

জেড খনির প্রধান কার্যক্রমে বাদ পড়ে যাওয়া মূল্যবান পাথরের টুকরো সংগ্রহ করে যারা জীবিকা নির্বাহ করেন, তারা এ লাভজনক শিল্পের সবচেয়ে নিচের স্তরের শ্রমিক। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে কাচিনের ফাকান্ত এলাকায় জেড খনির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মিয়ানমারের সেনাবাহিনী ও বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষও হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

মিয়ানমারে খনি ধ্বস

শেয়ার করুন: