শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প, মৃত্যু ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৫, ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প, মৃত্যু ১
তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প, মৃত্যু ১

তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মারমারিস এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।  এতে ১ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭০ জন।

মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

খবরে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত ২টা বেজে ১৭ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ১৭ মিনিট) মারমারিসের উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে এএফএডি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, আকস্মিক ভূমিকম্পের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে ১৪ বছর বয়সি এক কিশোরী প্রাণ হারিয়েছে। 'প্যানিক অ্যাটাক' থেকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

অন্যদিকে দৌড়ে নিরাপদ অবস্থানে পৌঁছানোর প্রচেষ্টায় মুগলা প্রদেশে অন্তত ৭০ জন আহত হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে ভূমিকম্পে কোনো ভবনের ক্ষতি হয়নি।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: