শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে সেনা অভিযান, ৯২ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে পাকিস্তানের বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৯২ জন নিহত হয়েছেন।  

শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বেলুচিস্তানের আরও অন্তত আটটি জেলায় ‘সমন্বিতভাবে’ হামলা চালায় জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। তারা কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনে একযোগে হামলা চালায়। তাদের এসব হামলায় প্রাথমিকভাবে অন্তত আট পুলিশ সদস্য নিহত হন। পরে এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী জানায়, বিচ্ছিন্নতাবাদীরা বেশ কয়েকটি এলাকায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জনকে হত্যা করে। তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হন।

একদিন আগে শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছিল, তারা বেলুচিস্তানে চালানো দুটি পৃথক অভিযানে ৪১ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী খনি সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানে কয়েক দশক ধরে চলা একটি বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনে লড়াই করে আসছে পাকিস্তান। প্রদেশটিতে বিদ্রোহীরা রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক ও স্থানীয় নন এমন লোকজনের ওপর আক্রমণ চালিয়ে আসছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রদেশটির সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) শনিবারের হামলাগুলোর দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে বিএলএ জানিয়েছে, তারা প্রদেশজুড়ে একযোগে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলা চালানোকালে সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যস্থল করেছে।

বিএলএ দাবি করেছে, তারা অন্তত ১৫ ঘণ্টা ধরে চলা অভিযানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ৮৪ সদস্যকে হত্যা করেছে।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা কোয়েটা, মাসতুং, নোশকি, গোয়াদর, ডালবানদিন, খারান, পাঞ্জগুর, টুম্প ও পাসনি জেলাজুড়ে হামলা চালিয়েছে। প্রতিবেশী ভারত এসব বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আতাউর রেহমান জানান, গোয়াদরে বিচ্ছিন্নতাবাদীরা অন্য প্রদেশ থেকে আসা শ্রমিকদের একটি ক্যাম্পে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু

তিনি জানান, হামলা প্রতিহত করতে গিয়ে নিরাপত্তা বাহিনী ছয় বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করে। 

কর্মকর্তারা জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা নোশকির জেলা প্রশাসককে অপহরণ করার পর সেখানকার পরিস্থিতি সঙ্কটজনক হয়ে আছে। জেলা প্রশাসক বিচ্ছিন্নতাবাদীদের হেফাজতে আছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা কিছু সময়ের জন্য কোয়েটার বিভিন্ন অংশের সড়ক বন্ধ করে রেখেছিল, ওই সময় উচ্চ নিরাপত্তায় ঢাকা কিছু এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

পাকিস্তান

শেয়ার করুন: