শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইমরান খানের দলের দেশব্যাপী বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইমরান খানের দলের দেশব্যাপী বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ১৪৪ ধারা জারি
ইমরান খানের দলের দেশব্যাপী বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ১৪৪ ধারা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর ডাকা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে বিভিন্ন শহরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই লাহোর, ইসলামাবাদ, পাঞ্জাব, আজাদ কাশ্মীর ও বেলুচিস্তানসহ বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

পিটিআইর অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীদের পূর্বেই আটক করা হয়। শুধু লাহোর থেকেই গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনের বেশি। শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া পুলিশ আন্দোলনকারীদের সড়কে নামতে দেয়নি।

লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) ফয়সাল কামরান জানিয়েছেন, সড়ক অবরোধের চেষ্টা করায় বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

পিটিআইয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলা হয়েছে, “রেহানা দারের মতো একজন প্রবীণ নেত্রীকে যেভাবে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে গেছে, তা অত্যন্ত লজ্জাজনক ও মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ।”

উত্তর পাঞ্জাবে দলের যুব শাখার সভাপতি রাজা শাহবাজ ভাট্টি দাবি করেন, পুলিশের হামলায় তিনি আহত হয়েছেন এবং আরও চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া বাহাওয়ালপুর পিটিআই জানিয়েছে, বেলুচিস্তানের কোহলু জেলায় বিক্ষোভে অংশ নেওয়া একাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, “পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ইতোমধ্যে ধরপাকড় শুরু হয়েছে। ১৪৪ ধারা জারির মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।”

পাঞ্জাবের গণমাধ্যম শাখার প্রধান শায়ান বাশির জানিয়েছেন, পুলিশ এ পর্যন্ত ২০০টির বেশি অভিযান চালিয়েছে এবং অগণিত নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বন্দি রয়েছেন। ২০২৩ সালের ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৯ মে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন। এই প্রেক্ষাপটে তিনি মঙ্গলবারের দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দেন।

কর্মসূচি ব্যাহত হওয়ায় পিটিআই নেতারা ইসলামাবাদে সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: