শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওমান সাগরে ২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওমান সাগরে ২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান
ওমান সাগরে ২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

ওমান সাগরে তেল পাচারের অভিযোগে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। ট্যাংকারটিতে প্রায় ২০ লাখ লিটার চোরাচালান করা তেল ছিল বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুজতবা গাহরেমানি জানান, সন্দেহজনক গতিবিধি এবং বৈধ নথিপত্রের অনুপস্থিতির ভিত্তিতে ওমান উপসাগরে ট্যাংকারটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে প্রায় ২০ লাখ লিটার অবৈধভাবে পরিবহন করা জ্বালানি তেল উদ্ধার করা হয়।

বিচারপতি আরও জানান, জাহাজটির ক্যাপ্টেনসহ মোট ১৭ জন ক্রুকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা জাহাজটির নাম প্রকাশ করা হয়নি।

ঘটনার পর জাস্ক কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

বিচারপতি গাহরেমানি বলেন, “বিদেশিদের সহায়তায় যারা ইরানের জাতীয় সম্পদ লুটপাটে বা জ্বালানি পাচারে জড়িত, তারা বিচার বিভাগের নজর এড়িয়ে যেতে পারবে না।”

তিনি আরও জানান, জাহাজের সব নথি যাচাই এবং জব্দ করা তেলের প্রকৃত পরিমাণ নির্ধারণে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

এছাড়া তিনি সতর্ক করে বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও অনমনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ইরানের উপকূলবর্তী এলাকায় এর আগেও বেশ কয়েকবার তেল পাচারের অভিযোগে বিদেশি ট্যাংকার আটক করেছে দেশটি। ইরান এসব কর্মকাণ্ডকে তাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে।

সূত্র: মেহের নিউজ

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: