শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তানে বন্দি ইমরান খানের মুক্তি চাইল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। একই সঙ্গে কারাগারে তার যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দেশটির রাজনৈতিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফলকার টুর্ক। তিনি বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া এবং তার সঙ্গে যথাযথ আচরণ করা প্রয়োজন। রাজনৈতিক উত্তেজনা কমাতেও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

জাতিসংঘের এই কর্মকর্তা মনে করেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা কমাতে তা আস্থার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

আরও পড়ুন

বগুড়ার শিবগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

এদিকে, মানবিক কারণে ইমরান খানের মুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব উঠেছে শ্রীলঙ্কার সংসদেও। তবে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলতে পারে—এমন আলোচনায় জড়াতে চায় না শ্রীলঙ্কা সরকার।

সূত্র: নিউজওয়ার, টাইমস অফ ইন্ডিয়া

ভোরের আকাশ/জেআ

জাতিসংঘচিকিৎসা

শেয়ার করুন: