শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ অস্ত্রবিরতি’র আহ্বান জানালেন লেবাননের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ অস্ত্রবিরতি’র আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে দেশকে স্থিতিশীল করতে নতুন একটি পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন তিনি। সোমবার (৯ মার্চ) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননকে স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থনও চেয়েছেন জোসেফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জোসেফ আউন বলেন, লেবাননের ওপর ইসরাইলের সব স্থল, আকাশ ও নৌ হামলা বন্ধ করে সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কথা রয়েছে।

তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই লেবাননের সশস্ত্র বাহিনী উত্তেজনাপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেবে। এমনকি হিজবুল্লাহকে নিরস্ত্র করে তাদের অস্ত্রাগার ও মজুদকেন্দ্র ভেঙে দেবে।

আউন আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেবানন সেনাবাহিনীর আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, এসব পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে লেবানন ও ইসরায়েলের সরাসরি আলোচনা শুরু করা উচিত।

ভোরের আকাশ/নি

লেবাননের প্রেসিডেন্ট

শেয়ার করুন: