শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় ৩ স্কুলে হামলা, অর্ধশতাধিক শিশু অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্যের একটি শহরে তিনটি স্কুলে হামলা চালিয়ে ৫০ জনের বেশি শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা। নিখোঁজ শিশুদের বেশিরভাগের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে বলে জানিয়েছে শিক্ষক ও অভিভাবকরা। এ তথ্য প্রকাশ করেছে বিবিসি।

শুক্রবার (১৫ মে) সকালে বোর্নো অঙ্গরাজ্যের মুসা শহরে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে। ফলে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালাতে পারেনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সরকারি কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে শনিবার (১৬ মে) বোর্নো সাউথের সিনেটর আলি এনডুমে এক বিবৃতিতে জানান, অন্তত ৪২ শিশুকে দুটি স্কুল থেকে অপহরণ করা হয়েছে। অপহরণের ঘটনাগুলো ঘটেছে গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুল, মুসা সেন্ট্রাল প্রাইমারি স্কুল এবং স্টেট ইউনিভার্সাল বেসিস এডুকেশন বোর্ড (এসইউবিইবি) সেকেন্ডারি স্কুলে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম-এর কাজ হতে পারে। অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ-এর সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে বোকো হারাম। বর্তমানে নাইজেরিয়া বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘটিত গণঅপহরণের ঘটনায় বড় ধরনের নিরাপত্তা সংকটে রয়েছে।

নতুন এই হামলার পর মুসা শহরের অনেক বাসিন্দা এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন। সন্তান হারানোর শোকে ভেঙে পড়া অভিভাবকরা জানিয়েছেন, প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষা ছাড়া তাদের আর কিছু করার নেই।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বন্দুকধারীরা তাদের ছয় বছর বয়সী মেয়েকে তুলে নিয়ে যাওয়ার পর তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন।

মুসা সেন্ট্রাল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আবদু দুনামা জানান, প্রথমে গুলির শব্দ শোনা যায়। এরপর সশস্ত্র ব্যক্তিরা স্কুলে ঢুকে শিশুদের জড়ো করতে শুরু করে। তিনি বলেন, হামলাকারীরা শ্রেণিকক্ষ থেকে ৩৪টি শিশুকে তুলে নিয়ে যায়, যাদের অধিকাংশই পাঁচ বছর বা তার কম বয়সী নার্সারির শিক্ষার্থী।

স্থানীয়দের দাবি, টহলরত সেনারা শহর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই মোটরসাইকেলে করে সন্দেহভাজন জঙ্গিরা স্কুলগুলোতে আসে। অপহৃত এক শিশুর বাবা বুকার বুবা বলেন, সেনারা চলে যাওয়ার ৩০ মিনিটের মধ্যেই হামলাকারীরা উপস্থিত হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে বাসিন্দারা আতঙ্কে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। অনেক অভিভাবক কাছের একটি পাহাড় থেকে অসহায়ের মতো দেখেছেন, কীভাবে তাদের সন্তানদের মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন

সৌদিতে পৌঁছেছেন ৫৯,৭৮৩ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৬

স্থানীয়দের ভাষ্য, হামলার বিশৃঙ্খলার মধ্যে কিছু বড় শিক্ষার্থী পাশের ঝোপঝাড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কৃষিনির্ভর দরিদ্র এই জনপদের বাসিন্দারা এখন সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছেন, যাতে শিশুদের নিরাপদে উদ্ধার করা যায়।

প্রধান শিক্ষক আবদু দুনামা জানান, তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বর্তমানে সেনারা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে শনিবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে বিবিসি জানায়, আগে ভুলবশত একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক বিদ্যালয় বলা হয়েছিল। পরে সেটির নাম সংশোধন করে স্টেট ইউনিভার্সাল বেসিস এডুকেশন বোর্ড সেকেন্ডারি স্কুল উল্লেখ করা হয়েছে। সূত্র: বিবিসি

ভোরের আকাশ/সু.পা

অর্ধশতাধিক শিশু অপহৃত

শেয়ার করুন: