শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ হতে পারে তিন বছরে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বন্ধ হতে পারে তিন বছরে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ
বন্ধ হতে পারে তিন বছরে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ

তিন বছরে নাগরিকত্ব পাওয়ার সুবিধা বাতিল করতে নতুন আইন প্রণয়নের পথে এগোচ্ছে জার্মানি। এ লক্ষ্যে নাগরিকত্ব আইন সংশোধনের একটি খসড়া প্রস্তাব বুধবার (২৯ মে) দেশটির মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট।

খসড়া আইনে উল্লেখ করা হয়েছে, তিন বছর জার্মানিতে বসবাস এবং উচ্চপর্যায়ের ভাষা দক্ষতার ভিত্তিতে দ্রুত নাগরিকত্ব পাওয়ার যে সুযোগ বর্তমানে বিদ্যমান, তা বাতিল করা হবে।

এ বিষয়ে মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী ডোব্রিন্ডট বলেন, “এই ‘এক্সপ্রেস নাগরিকত্ব’ সুবিধা আমরা বন্ধ করব। জার্মান নাগরিকত্ব একটি সংযুক্তিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্জিত হওয়া উচিত— শুরুতেই নয়।”

তিনি আরও বলেন, “জার্মান সমাজে খাপ খাওয়াতে ও এখানকার সংস্কৃতিতে নিজেকে মিশিয়ে নিতে তিন বছর যথেষ্ট সময় নয়।”

বর্তমানে জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার জন্য স্বাভাবিকভাবে পাঁচ বছর বসবাসের শর্ত রয়েছে। যদিও আগে এই সময়সীমা ছিল আট বছর। তবে তিন বছরে নাগরিকত্বের সুযোগটি উচ্চভাষাগত দক্ষতা ও বিশেষ ইন্টিগ্রেশন অর্জনের ভিত্তিতে দ্রুত নাগরিকত্বের জন্য প্রযোজ্য ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়া আরও কঠোর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা জার্মানিতে অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: