শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেপালে রাজনৈতিক অস্থিরতা: সংকট সমাধানে উদ্যোগী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেপালে রাজনৈতিক অস্থিরতা: সংকট সমাধানে উদ্যোগী প্রেসিডেন্ট
নেপালে রাজনৈতিক অস্থিরতা: সংকট সমাধানে উদ্যোগী প্রেসিডেন্ট

নেপালে সাম্প্রতিক বিক্ষোভ, সহিংসতা ও পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগের ঘটনায় সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি সাংবিধানিক কাঠামোর মধ্যেই দ্রুত সমাধান বের করার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার দেওয়া ওই বিবৃতিতে প্রেসিডেন্ট পাউদেল বলেন, “আমি পরামর্শ ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। আন্দোলনরত নাগরিকদের দাবিগুলো পূরণের জন্য যত দ্রুত সম্ভব কার্যকর সমাধান খুঁজে বের করা হবে।”

এদিকে মঙ্গলবার বিক্ষোভের চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, এখন প্রেসিডেন্টকে সংসদের সবচেয়ে বড় দলের নেতাকে সরকার গঠনের দায়িত্ব দিতে হবে।

সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল জানিয়েছেন, সেনাবাহিনী ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছে। পাশাপাশি ‘জেনারেশন জেড’-এর প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা চলছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট পাউদেল নেপালের নাগরিকদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “এ সংকট অতিক্রমে জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

ভোরের আকাশ//হ.র

নেপালশিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন: