হরমুজ প্রণালি এখন কৌশলগত যুদ্ধাঞ্চল : আইআরজিসি

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা দাবি করেছে, হরমুজ প্রণালি এখন আগের তুলনায় অনেক বড় কৌশলগত যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে। বিষয়টি জানায় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
বাহিনীটির রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরযাদেহ তাসনিম নিউজকে বলেন, আগে হরমুজ প্রণালিকে একটি সীমিত ভৌগোলিক এলাকা হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে এর কৌশলগত পরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
তার ভাষ্যমতে, পূর্বে যেখানে এই জলপথের কার্যকর সীমা ছিল প্রায় ৩২ থেকে ৪৮ কিলোমিটার, এখন তা সম্প্রসারিত হয়ে প্রায় ৩২০ থেকে ৪৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। তিনি আরও দাবি করেন, জাস্ক উপকূল থেকে সিরি দ্বীপ, কেশম দ্বীপ ও বৃহত্তর তুনব এলাকা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় গড়ে তোলা হয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, আঞ্চলিক সংঘাত পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি এখন শুধু একটি গুরুত্বপূর্ণ জলপথ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযানের এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখ্য, গত এপ্রিল থেকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক চলাচলেও বিঘ্ন ঘটছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে, যা তুলে ধরেছে। সূত্র : আল জাজিরা
ভোরের আকাশ/সু.পা