শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

নরকে যেতে চাই না, আমি ধর্মপ্রাণ মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নরকে যেতে চাই না, আমি ধর্মপ্রাণ মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প
নরকে যেতে চাই না, আমি ধর্মপ্রাণ মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নিজেকে একজন ধর্মপ্রাণ মানুষ মনে করেন এবং তাত্ত্বিকভাবে তার স্বর্গে যাওয়ার কথা। তিনি স্পষ্ট করে বলেন, "আমি নরকে যেতে চাই না" এবং আশা করেন যে মৃত্যুর পর তিনি স্বর্গে যাবেন।

সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডুথাটের সাথে একটি সাক্ষাৎকারে পরকাল ও মৃত্যু নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছেন। তবে স্বর্গে যাওয়ার জন্য রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে নারাজ তিনি। এছাড়া নরকে যেতে চান না জানিয়ে তিনি বলেছেন, কিছু শত্রুকে তিনি ঘৃণা করেন এবং সব সময়ই করবেন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই মৃত্যুর পর তার স্বর্গে যাওয়ার কথা। তবে তিনি আশা করেন, মৃত্যুর পর মানুষ তাকে মনে রাখবে।

সাক্ষাৎকারে অপ্রত্যাশিতভাবে উঠে আসে মৃত্যু ও পরকাল প্রসঙ্গও। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগে-পরে ট্রাম্প একাধিকবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন। এ বিষয়টি সামনে এনে তার কাছে নিজের মৃত্যুচিন্তা নিয়ে প্রশ্ন করেন অনুষ্ঠানের সংবাদদাতা রস ডুথাট।

স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) প্রচারিত ওই সাক্ষাৎকারে ৮০ বছর বয়সী ট্রাম্পকে ডুথাট প্রশ্ন করেন, একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর নিজের মৃত্যু নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এসেছে কি না। এরপর সরাসরি জানতে চান, ‘আপনার কী মনে হয়, মৃত্যুর পর কী ঘটে?’

কিছুক্ষণ থেমে ট্রাম্প বলেন, ‘আশা করি, মানুষ আমাকে মিস করবে।’ এরপর তিনি বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমার স্বর্গে যাওয়ার কথা। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।’

এরপর স্বর্গে যাওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন কি না, তা জানতে চান ডুথাট।

তিনি বলেন, ‘ধরা যাক, আপনি মারা গেলেন এবং পরবর্তী জীবনে প্রবেশ করছেন। স্বর্গে যাওয়ার জন্য আপনার শুধু একটি কাজ করতে হবে—জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা বছরের পর বছর যাদের প্রতি আপনি ঘৃণা প্রকাশ করেছেন, তাদের প্রতি ভালোবাসা ও ক্ষমার মনোভাব দেখাতে হবে। আপনি কি তা পারবেন?’

জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, না। উত্তরটা হলো ‘না’। তিনি আরও বলেন, ‘সম্ভবত আমি তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি ঘৃণা করি এবং সব সময়ই করব।’

ভোরের আকাশ/আ.র

 

শেয়ার করুন: