শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন হরমুজে বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর একটি এমকিউ-৪সি ট্রাইটন হাই অল্টিচ্যুড সার্ভেইলেন্স ড্রোন পারস্য উপসাগরে নজরদারি করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে । গত (৯ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ড।

এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ, দক্ষ ও দামি সমরাস্ত্রগুলোর মধ্যে একটি। ‘ডানাযুক্ত উপগ্রহ’ (স্যাটেলাইট উইথ উইংস) নামে পরিচিত এই ড্রোনটি দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি চালাতে সক্ষম। নর্থরোপ গ্রুম্যান নামের একটি মার্কিন কোম্পানির তৈরি এই ড্রোন অস্ত্রাগারে যুক্ত করতে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় করতে হয়েছে ২৩ কোটি ৮১ লাখ ডলার।

নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে এই দুর্ঘটনাকে ‘ক্লাস এ মিসহ্যাপ’ উল্লেখ করে বলা হয়েছে, বিধ্বস্ত ড্রোনটি ছিল ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশনের সম্পদ। হরমুজ প্রণালিতে ৩ ঘণ্টার নজরদারির জন্য ওড়ানো হয়েছিল সেটিকে।

নজরদারি শেষে ফিরে যাওয়ার সময় হঠাতই জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে ড্রোনটি। তারপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ডেটা’র বরাত দিয়ে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও সংবাদ বিশ্লেষণ ওয়েবসাইট দ্য ওয়ার জোন (টিএমজেড) জানিয়েছে, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় ছিল, সেখান থেকে হঠাৎ ১০ হাজার ফুটেরও বেশি নিচে নেমে গিয়েছিল। তারপর সেটির আর কোনো খোঁজ মেলেনি।

শত্রুপক্ষের আঘাতে ড্রোনটি ধ্বংস হয়েছে কি না— সেফটি কমান্ডের বিবৃতিতে সে সম্পর্কে কিছু কলা হয়নি নাভাল । তবে এটির বিধ্বস্ত হওয়ার সময়টি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র-ইরান অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার ২ দিন পরেই হরমুজে বিধ্বস্ত হয় ড্রোনটি।

ভোরের আকাশ/সু.পা

মার্কিন ড্রোন বিধ্বস্ত

শেয়ার করুন: