শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির
পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির

ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তাকে দেশটির সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শাল র‍্যাঙ্কে উন্নীত করেছে পাকিস্তান সরকার।

মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের কেবিনেট সভায় এই পদোন্নতির সুপারিশ অনুমোদন করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং এখনো এ নিয়ে কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

ফিল্ড মার্শাল হল পাকিস্তানের সর্বোচ্চ সামরিক র‍্যাঙ্ক, যা পাঁচ তারকা মর্যাদাসম্পন্ন। ইতিহাসে এর আগে কেবল একবারই এই পদ প্রদান করা হয়েছিল—১৯৫৯ সালে জেনারেল আইয়ুব খান নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন। তিনি ১৯৫৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে জেনারেল আসিম মুনিরকে এই সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভি জানিয়েছে, ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে ‘অনুকরণীয় নেতৃত্ব ও ভূমিকা’ রাখার কারণেই এই পদোন্নতি দেওয়া হয়েছে।

এর আগে উত্তেজনা বাড়ার সময় এক বক্তব্যে সেনাপ্রধান আসিম মুনির বলেন, “জাতীয় মর্যাদা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: