শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে চুক্তি ডিজিটালি সই হয়ে গেছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চুক্তির শর্তগুলো ইতিমধ্যেই কার্যকর হতে শুরু করেছে এবং এর বিনিময়ে ইরানকে নতুন করে কোনো আর্থিক সুবিধা বা অর্থ ছাড় দেওয়া হচ্ছে না।

সোমবার (১৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম এবিসির ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স এই তথ্য জানান।

ভ্যান্স বলেন, ‘আমরা ইতিমধ্যেই গতকাল (রবিবার) চুক্তিটি ডিজিটালি সই করেছি এবং ইরানের কোনো অর্থ অবমুক্ত বা ছাড় দেওয়া হয়নি। আর এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।’

দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতার আগেই চুক্তিটি ইলেকট্রনিক উপায়ে সই হওয়ার একটি খসড়া বা প্রস্তাবনা নিয়ে গুঞ্জন থাকলেও, ভ্যান্সের এই বক্তব্যের আগ পর্যন্ত বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। অবশেষে তাঁর এই মন্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হলো যে, ডিজিটাল স্বাক্ষর সম্পন্ন হয়ে গেছে।

তবে এর আগে গতকাল রোববারই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তির একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছিলেন, চুক্তির অন্তত একটি গুরুত্বপূর্ণ শর্ত—অর্থাৎ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি শুক্রবারের সেই আনুষ্ঠানিক সইয়ের আগে পুরোপুরি কার্যকর হচ্ছে না।

আরও পড়ুন

সুইডেনের কাছে হেরে যাওয়ায় কোচ ছাঁটাই তিউনিশিয়ার

ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্প তাঁর ঘোষণায় লিখেছিলেন, ‘শুক্রবার চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে মাইন অপসারণের উদ্দেশ্যে হরমুজ খুলে দেওয়া হবে। এতে মধ্যপ্রাচ্য পুরো বিশ্বের জন্য আবারও তেল সরবরাহ শুরু হবে।’

সূত্র: টাইমস অব ওমান

ভোরের আকাশ/এনএস

ইরানযুক্তরাষ্ট্রডিজিটালি সই

শেয়ার করুন: