শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজে মাইন অপসারণে ‘সি-রোবট’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের পুতে রাখা মাইন অনুসন্ধানে অত্যাধুনিক ‘সি ড্রোন’ বা সমুদ্র-রোবট মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী।

রোববার (১৯ এপ্রিল) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, মাইন নিসরানোর এই অভিযানে মানুষ ও ড্রোন; উভয়ের সমন্বয় ঘটাচ্ছে পেন্টাগন।

জানা গেছে, এই বিশেষায়িত রোবটগুলো পানির নিচে থাকা মাইন বা অন্য কোনো বিস্ফোরক খুঁজে বের করা এবং প্রয়োজনে সেগুলো ধ্বংস করতে সক্ষম। 

সামরিক বিশ্লেষকদের মতে, রোবট ব্যবহারের ফলে অত্যন্ত দ্রুততার সঙ্গে হরমুজ প্রণালিতে মাইন শনাক্ত করা সম্ভব।

মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডনেগান জানিয়েছেন, এই চালকবিহীন আন্ডারওয়াটার ভেহিক্যাল বা সি রোবট ব্যবহারের ফলে কোনো একটি চ্যানেলে মাইন জরিপ করতে এখন আর সপ্তাহের পর সপ্তাহ সময় লাগবে না, বরং মাত্র কয়েক দিনেই তা সম্পন্ন করা যাবে।

প্রাথমিকভাবে রোবটগুলো মাইন খুঁজে বের করবে এবং পরবর্তীতে বিশেষায়িত রোবট পাঠিয়ে সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূলত, ইরান ও পশ্চিমা বিশ্বের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে তেলের জাহাজ চলাচল নিরাপদ রাখতেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

ভোরের আকাশ/নি

হরমুজ

শেয়ার করুন: