শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশ কুমারের সরকার।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা জানিয়েছেন, রাজ্যের কোথাও আর প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না।

নতুন বিধি কার্যকর হলে কেবল লাইসেন্সপ্রাপ্ত দোকানিরাই এ ধরনের পণ্য বিক্রি করতে পারবেন। উপমুখ্যমন্ত্রী আরও বলেন, এ সংক্রান্ত নির্দেশ সবার জন্য বাধ্যতামূলক।

কেউ নিয়ম ভঙ্গ করলে বা ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাজ্যের কোথাও কোনোভাবেই প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না।

সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নতুন বিধি প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে। তবে বিধিটি কবে থেকে কার্যকর হবে এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছরের মার্চে উত্তরপ্রদেশ সরকার ধর্মীয় স্থানের ৫শ মিটার সীমার মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার বিহারেও প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ এই সিদ্ধান্তের বিষয়ে বলেন, বিহার সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাই। সব জেলাশাসকের কাছে অনুরোধ, তারা যেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেন।

এর আগে বিহারে নীতীশ কুমারের সরকার মদ বিক্রি নিষিদ্ধ করেছিল। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হলো।

ভোরের আকাশ/নি. ব

বিহার

শেয়ার করুন: