শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওমরাহ করতে খরচ বাড়ছে? নতুন নিয়মে যা জানাল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ওমরাহ করতে খরচ বাড়ছে? নতুন নিয়মে যা জানাল সৌদি
ওমরাহ করতে খরচ বাড়ছে? নতুন নিয়মে যা জানাল সৌদি

সৌদি আরব ওমরাহ পালনে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন একটি নিয়ম চালু করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরাহযাত্রীদের প্রতিদিনের খাবারের জন্য প্রায় ২০ সৌদি রিয়াল বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। এই অর্থ ওমরাহ ভিসার ফি-র সঙ্গেই যুক্ত হবে।

জানা গেছে, আগামী ১ রবিউল আউয়াল থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

নতুন ব্যবস্থায় ওমরাহযাত্রীদের থাকা, যাতায়াত ও খাবার একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে সমন্বয় করা হবে। মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁ এই ব্যবস্থার আওতায় থাকবে। ভিসার সঙ্গে দেওয়া একটি বিশেষ কোড ব্যবহার করে যাত্রীরা নির্ধারিত রেস্তোরাঁ থেকে খাবার গ্রহণ করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষের লক্ষ্য, ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করা এবং খাবার-সংক্রান্ত অনিয়ম কমিয়ে আনা।

তবে নতুন এ নিয়মের ফলে বাংলাদেশ থেকে ওমরাহ পালনের মোট খরচ কিছুটা বাড়তে পারে। এ কারণে ট্রাভেল এজেন্সিগুলো নতুন ব্যয় বিবেচনায় নিয়ে ওমরাহ প্যাকেজ পুনর্বিন্যাসের কাজ করছে।

সূত্র: দ্য নিউজ পাকিস্তান।

ভোরের আকাশ/এনএ

ওমরাহ যাত্রীসৌদি

শেয়ার করুন: