শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাবার গুলিতে মেয়ে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে বাবার গুলিতে নিহত হয়েছেন মেয়ে লুসি হ্যারিসন।

ব্রিটিশ তরুণী লুসি থাকতেন যুক্তরাজ্যের চেশায়ারের ওয়্যারিংটনে। গুলির ঘটনাটি ঘটে গতবছর ১০ জানুয়ারি। ডালাসের কাছে প্রসপারে ২৩ বছর বয়সী লুসিকে বুকে গুলি করা হয়।

চেশায়ার করোনারের আদালত ঘটনার তদন্ত শুরু করার পর লুসির প্রেমিক স্যাম লিটলার জানিয়েছেন, ওই দিন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ নিয়ে বাবা-মেয়ের মধ্যে ‘বড় ধরনের তর্ক’ হয়েছিল।

পুলিশ ২৩ বছর বয়সী লুসির হত্যাকাণ্ড নিয়ে তদন্তে নামলেও কলিন কাউন্টির গ্র্যান্ড জুরি লুসির বাবা ক্রিস হ্যারিসনের বিরুদ্ধে অভিযোগ না তোলায় সে সময় তার বিরুদ্ধে কোনও মামলা হয়নি।

ফলে যুক্তরাজ্যে চেশায়ারের করোনারের আদালত লুসি হ্যারিসনের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, লুসির ছোটবেলায় তার বাবা ক্রিস হ্যারিসন যুক্তরাষ্ট্রে চলে যান এবং তিনি মদ্যপানের আসক্তির জন্য পুনর্বাসনেও ছিলেন।

ক্রিস হ্যারিসন আদালতে পাঠানো এক বিবৃতিতে স্বীকার করেছেন যে, ঘটনার দিন তিনি পুনরায় মদ্যপান করেছিলেন।

লুসির প্রেমিক লিটলার জানান, ট্রাম্পকে নিয়ে তর্কের সময় লুসি তার বাবাকে প্রশ্ন করেছিলেন, “তিনি যদি সেই পরিস্থিতিতে পড়তেন এবং যৌন নির্যাতনের শিকার হতেন তাহলে বাবার অনুভূতি কেমন হত?

“জবাবে ক্রিস বলেছিলেন যে, তার আরও দুই মেয়ে আছে,যারা তার সঙ্গে থাকে। তাই এতে তিনি খুব বেশি বিচলিত হতেন না। এতে লুসি মর্মাহত হয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যান।”

সেদিনই লুসি ও লিটলার যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপর বিমানবিন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ আগে ক্রিস তার মেয়েকে বেডরুমে নিয়ে যান। এর ১৫ সেকেন্ড পরেই একটি প্রচণ্ড শব্দ শোনা যায়।

ক্রিস হ্যারিসন দাবি করেন, তিনি মেয়েকে তার বিছানার পাশে রাখা ৯ এমএম সেমি-অটোমেটিক পিস্তলটি দেখাতে চেয়েছিলেন। তিনি বলেন, “আমি যখন তাকে দেখানোর জন্য বন্দুকটি তুলি, হঠাৎ প্রচণ্ড শব্দ হয়। আমি বুঝতে পারিনি কী ঘটেছে।”

তদন্তে পুলিশ কর্মকর্তা লুসিয়ানা এসক্যালেরার সাক্ষ্যে জানানো হয়, ঘটনার পর ক্রিসের নিঃশ্বাসে মদের গন্ধ পাওয়া গিয়েছিল।

ভোরের আকাশ/নি. ব

গুলিতে নিহত

শেয়ার করুন: