শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার লেবানন ও ইসরাইলের দ্বিতীয় দফা আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আঞ্চলিক উত্তেজনার মধ্যেও দুই দেশ কূটনৈতিক সংলাপ এগিয়ে নিতে আগ্রহী বলে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে কার্যকর হওয়া একটি নাজুক যুদ্ধবিরতির পর এটি প্রথম আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে।  

এর আগে গত ১৪ এপ্রিল শুরু হওয়া সংলাপকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এক মুখপাত্র আল জাজিরাকে জানান, দুই দেশের মধ্যে ‘সৎ ও ইতিবাচক’ আলোচনার পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে।

গত সপ্তাহে লেবানন ও ইসরাইলের কর্মকর্তারা কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেন, যা হিজবুল্লাহ ও তাদের মিত্রদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

তবে যুদ্ধবিরতির পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার এক ভাষণে বলেন, তার সরকার আলোচনার পথেই এগোবে। তিনি বলেন, ‘এই আলোচনা দুর্বলতা নয়, পিছু হটা নয়, কিংবা কোনো ধরনের ছাড় নয়। বরং এটি আমাদের অধিকার রক্ষার বিশ্বাস, জনগণের কল্যাণ এবং দেশকে রক্ষার দায়িত্ব থেকে নেওয়া একটি সিদ্ধান্ত।’

অন্যদিকে, হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই আলোচনাকে ‘একটি ধারাবাহিক পরাজয়মূলক ছাড়’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা দখলদার ইসরাইলের সঙ্গে আলোচনাকে প্রত্যাখ্যান করি। এই আলোচনা ফলহীন এবং এমন পথে যাওয়ার আগে লেবাননের অভ্যন্তরীণ ঐক্য প্রয়োজন, যা এখনও হয়নি।’

উল্লেখ্য, ১৪ এপ্রিলের প্রথম দফার আলোচনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও।

ভোরের আকাশ/আ.র

দ্বিতীয় দফা আলোচনা

শেয়ার করুন: