আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা) জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
বিগ টিকিট র্যাফেল ড্রর ০৬১০০৮০ নম্বরের টিকিটের মালিক বেলাল গত ২৪ জুন এই পুরস্কার জেতেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
ড্র অনুষ্ঠানে উপস্থাপক রিচার্ড ও বুশরা বিজয়ীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন, তবে তাকে ফোনে না পেয়ে তাৎক্ষণিকভাবে কথা বলতে পারেননি। আয়োজকেরা জানিয়েছেন, বিজয়ীর সঙ্গে পরবর্তীতে যোগাযোগ অব্যাহত থাকবে।
সংযুক্ত আরব আমিরাতে বহুল জনপ্রিয় এই র্যাফেল ড্রে প্রতি মাসেই লক্ষাধিক মানুষ অংশ নিয়ে থাকেন। গত মাসেও ২৭৫তম সিরিজের গ্র্যান্ড প্রাইজ হিসেবে ২০ মিলিয়ন দিরহাম জিতেছিলেন স্থানীয় নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি।
অন্যদিকে, বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রতে ১৫০,০০০ দিরহাম পুরস্কার জেতেন আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী।
বিভিন্ন পেশায় নিয়োজিত হাজারো বাংলাদেশি প্রতিনিয়ত নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় এই র্যাফেলে অংশ নিয়ে থাকেন। এবারের বিজয় যেনো তাদের সেই আশারই এক বাস্তব রূপ।
সূত্র: গালফ নিউজ
ভোরের আকাশ//হ.র