শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিনিধিদলের সঙ্গে ভ্যান্স পাকিস্তানে যাবেন না বলে জানিয়েছেন তিনি।

এর আগে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দুজনই ইঙ্গিত দিয়েছিলেন, সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনা সভায় ভ্যান্স নেতৃত্ব দেবেন।

ভ্যান্স কেন যাচ্ছেন না, এমন এক প্রশ্নের জবাবে এবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‌‌‘‘এটি শুধু নিরাপত্তার কারণে। জেডি (ভ্যান্স) চমৎকার মানুষ।’’

• শান্তি চুক্তির জন্য ইরানকে ‘শেষ সুযোগ’, ট্রাম্পের সতর্কবার্তা

একই দিনে দেশটির আরেক সংবাদমাধ্যম ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানের সামনে এটিই শেষ সুযোগ।

ট্রাম্প বলেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ‘‘একই ভুল’’ করবেন না; যার প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল।

ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, ‘‘যদি ইরান এই চুক্তিতে সই না করে, তাহলে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে।’’

• যুদ্ধের পরিস্থিতি নিয়ে ইরান ও পাকিস্তানের আলোচনা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশহাক দার রোববার এক ফোনালাপে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে  ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে সোমবার পাকিস্তানে পৌঁছাবেন মার্কিন মধ্যস্থতাকারীরা। সূত্র: আল জাজিরা।

ভোরের আকাশ/নি

জেডি ভ্যান্স

শেয়ার করুন: