শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দশমবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)–এর প্রেসিডেন্ট নীতিশ কুমার। স্বাধীনতার পর ভারতের রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনীতিবিদের এভাবে দশবার মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ঘটনা এই প্রথম।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানী পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে নীতিশ কুমারের সঙ্গে শপথ নেন আরও ৩০ জন মন্ত্রী। তাদের মধ্যে ১৬ জন বিজেপির, আর বাকি ১৪টি মন্ত্রণালয় পেয়েছে জেডিইউ।

১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে ভারতের কোনো রাজ্যের সরকারপ্রধান এতবার শপথ নেননি। যদি নীতিশ কুমারের নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার সাংবিধানিকভাবে পূর্ণ পাঁচ বছরের মেয়াদ সম্পন্ন করতে পারে, তাহলে সবচেয়ে দীর্ঘসময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডও তার দখলে যাবে।

বিহারের ২৪৩ আসনের বিধানসভায় দুই দফায় ভোটগ্রহণ হয় ৬ ও ১১ নভেম্বর। নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে গড়ে ৬৭ শতাংশ ভোট পড়েছে। ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছে বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী কংগ্রেস–রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন মহাগঠবন্ধন পেয়েছে ৩৫টি আসন।

এনডিএ জোটের মধ্যে বিজেপি জয় পেয়েছে ৮৯ আসনে, জেডিইউ ৮৫ আসনে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি আসন এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পেয়েছে ৫টি আসন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বিজেপি–শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও অনুষ্ঠানে যোগ দেন।

ভোরের আকাশ/তা.কা

 

শপথমুখ্যমন্ত্রীভারত

শেয়ার করুন: