শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

রাশিয়ার প্রিমোরস্ক বন্দর এবং নরসি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ এপ্রিল) রাশিয়ার কর্মকর্তারা প্রথম এই হামলার খবর জানান।

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানান, প্রিমোরস্কে একটি পাইপলাইনে ক্ষতি হয়েছে, যা রাশিয়ার প্রধান তেল রপ্তানি কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। পরে টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, বন্দর এলাকায় একটি জ্বালানির ট্যাংকে শার্পনেলের আঘাতে ফাঁটল ধরে তেল ছড়িয়ে পড়ে।

অন্যদিকে নিঝনি নভগোরোদ অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন জানান, রাশিয়ার চতুর্থ বৃহত্তম নরসি তেল শোধনাগারে আগুন লেগেছে। তিনি বলেন, স্থাপনাটির দুটি ইউনিটে হামলা হয়েছে।

নিকিতিন আরও জানান, হামলার সময় একটি বিদ্যুৎ কেন্দ্র এবং কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিক তথ্যে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিনল্যান্ড সীমান্ত ও সেন্ট পিটার্সবার্গের মধ্যবর্তী এলাকায় অবস্থিত প্রিমোরস্কে গত মার্চেও হামলা হয়েছিল। সে সময় একটি তেল ডিপোতে আগুন লেগেছিল। রাশিয়ার তেল পরিবহন কোম্পানি ট্রান্সনেফট এই বন্দর ব্যবহার করে বিদেশে তেল রপ্তানি করে।

অন্যদিকে নরসি শোধনাগারটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেট্রোল উৎপাদক হিসেবে পরিচিত। এটি বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ মেট্রিক টন তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম, যা দৈনিক প্রায় ৩ লাখ ২০ হাজার ব্যারেলের সমতুল্য।

ভোরের আকাশ/আ.র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শেয়ার করুন: