শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

তুরস্কে বিস্ফোরণে নিহত অন্তত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
তুরস্কে বিস্ফোরণে নিহত অন্তত ৬
তুরস্কে বিস্ফোরণে নিহত অন্তত ৬

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় অবস্থিত ‘হাবাস দেমির চেলিক’ লোহা ও ইস্পাত কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) এই ঘটনায় আরও কমপক্ষে ১২ থেকে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইজমিরের গভর্নর কার্যালয় প্রাথমিকভাবে তিনজনের মৃত্যু, ১৪ জন আহত এবং ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছিল। তবে পরবর্তীতে হালনাগাদ তথ্যে বলা হয়, আহতদের একজন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আরও দুজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগায় অবস্থিত হাবাশ দেমির চেলিক প্ল্যান্টের একটি উঁচু কাঠামোতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ওই এলাকার নীল আকাশে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়।

বিস্ফোরণের সময় কাছ দিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী দেনিজ উলকের বলেন, বিস্ফোরণের শব্দ ভূমিকম্পের মতো মনে হয়েছিল।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুকে উলকের বলেন, মনে হচ্ছিল আমাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। রাস্তার ওপারে কারখানার দিকে তাকাতেই দেখি সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। যে স্থানে চিমনিটি ছিল সেখানে আগুন ধরে যায়।

কারখানার ট্রাক চালক তুরান ইলবে বলেন, বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছিল।

প্রাথমিক তদন্তের পর তরল ইস্পাত ঢালাই প্রক্রিয়ায় ব্যবহৃত একটি বিশাল শিল্প চুল্লির ওপর ক্রেন ভেঙে পড়ার পর বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ইজমিরের মেয়র জেমিল তুগে বলেছেন, উদ্ধারকারী বিভিন্ন দল ভেঙে পড়া চুল্লি ও ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের ঘটনায় হতাহতের শিকার ব্যক্তিরা কারখানার শ্রমিক ছিলেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: