নেটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিমা সামরিক জোট নেটো থেকে বের হয়ে যাওয়ার জোরাল চিন্তা-ভাবনা করছেন তিনি।
ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নেটো জোটকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন এবং যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শেষের পর তিনি নেটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদের বিষয়টি আরেকবার ভেবে দেখবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি পুনর্বিবেচনার বাইরে চলে গেছে।
ট্রাম্প আরও বলেন, "আমি কখনওই নেটোর প্রভাবে প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম তারা কাগুজে বাঘ, আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিষয়টি ভাল করেই জানেন।”
যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ বহরের সমালোচনা করে তিনি এগুলোকে সেকেলে এবং অকেজো বলে দাবি করেন। ট্রাম্প বলেন, "এমনকি, আপনাদের তো নৌবাহিনীও নেই। আপনারা খুবই পুরোনো হয়ে গেছেন। আপনাদের বিমানবাহী রণতরী থাকলেও সেগুলো কাজই করে না।"
মূলত হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ভাঙতে নেটো সদস্যদের সরাসরি অংশ নিতে বা সামরিক সরঞ্জাম পাঠাতে অস্বীকৃতির কারণে ট্রাম্প এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন।
ভোরের আকাশ/এনএস