শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধের শুরুর পর ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে দেশটিতে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষকে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এছাড়া সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আরও ১০ জন এবং গুপ্তচরবৃত্তির দায়ে ২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

একই সময়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির অভিযোগে ৪ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের অনেকেই গুম, নির্যাতন এবং অমানবিক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং মৃত্যুভয় দেখানোর ঘটনাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সূত্র: এএফপি।

আরও পড়ুন

ইরানকে দ্রুত ‘বুদ্ধিমান’ হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যুদ্ধের প্রভাবের পাশাপাশি ইরানের নাগরিকদের অধিকার কঠোরভাবে দমন করা হচ্ছে।

তিনি ইরান সরকারের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করা, এই প্রথা স্থগিত রাখা, সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: