শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র : বাঘের গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে। সোমবার ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর পর ফারসি ভাষায় এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‌‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ এবং হরমুজ প্রণালিতে ‘অবরোধ আরোপের’ অভিযোগ করেন।  খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধের মাধ্যমে নৌপরিবহন নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহকে বিপন্ন করেছে। তবে তাদের এই অশুভ কর্মকাণ্ড ব্যর্থ হবে। তিনি বলেন, আমরা ভালো করেই জানি যে স্থিতাবস্থার ধারাবাহিকতা আমেরিকার জন্য অসহনীয়, আর আমরা তো সবে শুরু করেছি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি পথ পুনরায় খোলার চেষ্টায় থাকা মার্কিন জাহাজে হামলা করলে ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’ হবে।

আরও পড়ুন

হরমুজে মার্কিন হামলায় পাঁচ নাবিক নিহত

পারস্য উপসাগরে নাবিকসহ আটকে পড়া শত শত জাহাজকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র সোমবার একটি অভিযান শুরু করেছে, যা এই অঞ্চলকে আবার একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

তেহরান এই প্রণালির ওপর তাদের অবরোধ পুনরায় আরোপ করতে চেয়েছিল, যা বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। যদিও মার্কিন সামরিক বাহিনী সাতটি ইরানি ছোট নৌকা ধ্বংস করার এবং ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উভয়ই আটক করার দাবি করেছে। তবে ইরান তা অস্বীকার করেছে।

ভোরের আকাশ/সু.পা

হরমুজ উত্তেজনা

শেয়ার করুন: